সিলেটে দ্বিতীয় দফায় এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

দেশ রূপান্তর প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৮:২০

সিলেটে ২০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের পাঁচ মাইল বাজারে এবং এর আগে গোলাপগঞ্জে এই হামলার ঘটনা ঘটে।


ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, মাত্র ২০ মিনিটের ব্যবধানে সিলেটে দুই দফা হামলা, এটাই কি আইনের শাসন?


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম লিখেছেন, বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও