You have reached your daily news limit

Please log in to continue


এবার মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ইরানে যুক্তরাষ্ট্রের ফের হামলা

মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণকারী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে তাদের প্রাথমিক মূল্যায়নে এ তথ্য জানিয়েছে। হামলার পর ট্যাংকারে আগুন ধরে যায়। তবে হামলার জন্য কে দায়ী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে। তবে তাদের বিবৃতিতে ড্রোন হামলার কোনো উল্লেখ ছিল না। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার জবাব দেওয়া হবে।

এরপর বুধবার রাতে ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার রাত ১০টায় সর্বশেষ হামলা শেষ হয়। হামলা শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা পর অভিযান শেষ করা হয়।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, তাদের বাহিনী ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সামরিক সক্ষমতা। একই সঙ্গে তারা দাবি করেছে, মঙ্গলবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের সব হামলাই সফলভাবে প্রতিহত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন