You have reached your daily news limit

Please log in to continue


এবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বাধা, রাস্তায় বসে পড়লেন নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের দিকে রওয়ানা হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তবে হবিগঞ্জের মিরপুর এলকায় ফের পুলিশ তাদের আটকে দেয়। দীর্ঘসময় পুলিশের সঙ্গে কথা বলার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা রাস্তায় বসে পড়েন।

এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। পরে এনসিপির নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আবার হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। তবে কিছুদূর যাওয়ার পর ফের পুলিশের বাধায় আটকা পড়েন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশ গাড়িবহর আটকে দিলে সেখানে বসে পড়েন নেতারা। পরে পুলিশের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন