কোথায় আছেন কেমন আছেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের মেসবা

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩

ফেসবুকের নিউজফিডে ঘুরেফিরে সামনে আসছে একটা গান—‘আজ কেন মন উদাসী হয়ে...’। কেউ নিজের ছবি, কেউ ভিডিও, কেউ আবার শুধু একটি মুহূর্তের সঙ্গে জুড়ে দিচ্ছেন গানটি। সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনার প্রতিবাদে দেশের নানা প্রান্তের শিক্ষক, শিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ গান ব্যবহার করে সংহতি জানাচ্ছেন। সেই সূত্রে নতুন প্রজন্মের কাছেও আবার আলোচনায় ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটির কণ্ঠশিল্পী, ডিফ্রেন্ট টাচের ভোকাল মেসবা রহমান।


মজার বিষয়, গানটির জন্মও হয়েছিল এক শ্রাবণের রাতে। ১৯৮৭ সালে নতুন অ্যালবামের জন্য শেষ একটি গানের প্রয়োজন ছিল। টানা কয়েক দিনের বৃষ্টির মধ্যে গীতিকার আশরাফ বাবুর মাথায় আসে—‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। সেই রাতেই লেখা হয় গানটি। সময়ের সঙ্গে এটি হয়ে ওঠে ডিফ্রেন্ট টাচের সিগনেচার গান। গানটি আবার নতুন করে আলোচনায় আসায় সোমবার দুপুরে মুঠোফোনে মেসবা রহমানের সঙ্গে যোগাযোগ করি।


‘শ্রাবণের মেঘগুলো’র প্রসঙ্গ তুলতেই মেসবা বললেন, ‘মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে ডিফ্রেন্ট টাচের গান নতুন করে ছড়িয়ে পড়ছে, এটা আমাদের প্রাপ্তি।’ মেসবা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ নানা অনুভূতি প্রকাশ করেন। অনেক সময় সেগুলো বিতর্কও তৈরি করে। তবে বিউটি রানী পালের ভিডিওতে আপত্তিকর কিছু দেখেননি তিনি। আর মানুষের সংহতি প্রকাশের ভাষা হিসেবে গানটি নতুন করে ছড়িয়ে পড়াকে ইতিবাচকভাবেই দেখছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও