You have reached your daily news limit

Please log in to continue


আজ বিসিবির বোর্ড সভায় গুরুত্বপূর্ণ ১৮ ইস্যু, ঘোষণা হবে নতুন অধিনায়কও!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ (বুধবার)। বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বৈঠকটি। কয়েকজন পরিচালক দেশের বাইরে থাকলেও তারা অনলাইনে সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

এই সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ওয়ানডের অধিনায়ক বদল! ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ একদিন আগেই জানিয়েছে, মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হবে ওয়ানডেতে। আজকের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়া বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাবে এই সভায়। পাশাপাশি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়া এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা। এছাড়া সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন