You have reached your daily news limit

Please log in to continue


মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ছয়টি গণশুনানিতে মোবাইল ফোন গ্রাহকদের ২৯ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। কমিশন বলেছে, এসব অভিযোগের বেশির ভাগই কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি, নেটওয়ার্ক কভারেজ, মোবাইল ডেটা ও কলরেট, ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস) ও সিমের মালিকানা-সংক্রান্ত জটিলতা নিয়ে।

টেলিযোগাযোগ সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের অভিযোগ সরাসরি শোনার জন্য গত ১০ বছরে ছয়টি গণশুনানির আয়োজন করে বিটিআরসি।

অবশ্য বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এই গণশুনানিগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনটির অভিযোগ, যে অভিযোগগুলো আসে, সেগুলোও ঠিকভাবে নিষ্পত্তি করা হয় না।


তবে বিটিআরসির দাবি, গণশুনানির পর মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন