You have reached your daily news limit

Please log in to continue


মারধরকে ‘প্রতিরোধ’ দাবি আম্মারের, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থার ‘হুমকি’ রাকসু ভিপির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ‘রাকসু ও ছাত্রশিবিরের বিরুদ্ধে’ সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ‘হুমকি দিয়েছেন’।

মঙ্গলবার সন্ধ্যায় রাকসু কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় তার পাশে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ছিলেন।

মোস্তাকুর রহমান জাহিদের দাবি, বিভিন্ন সংবাদমাধ্যম সংঘর্ষের ঘটনাকে ‘একপাক্ষিকভাবে’ প্রচার করেছে এবং ‘ছাত্রলীগের পক্ষে’ উপস্থাপন করেছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সংবাদে যেসব শব্দ ব্যবহার করছেন, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গতকাল অনেকেই এমনভাবে সংবাদ প্রকাশ করেছেন, যাতে ছাত্রলীগকে ডিফেন্ড করা হয়েছে। এখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে যারা এ ধরনের সংবাদ করেছেন, আমরা সেগুলো সংগ্রহ করছি এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন