দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছেলের মৃত্যুর খবরে ঘুম ভেঙেছে বাবার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ২০:৩২

কৈশোর পেরিয়ে তারুণ্যের হাতছানি ছিল তার সামনে। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা তরুণ ফাহিম পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে ওই বয়সেই পাড়ি জমান সূদুর দক্ষিণ আফ্রিকায়।


১০ বছর ধরে সেখানেই ছিলেন ২৮ বছর বয়সী এ তরুণ। এ বছরই কাগজপত্র ঠিক করে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তার।


কিন্তু সেই ফেরা আর হল না। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে (সুপারশপ) অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ফাহিমের। এ দোকানেই ১০ বছর ধরে চাকরি করতেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও