আসামে বন্যা : মৃত বেড়ে ৬৮, কমেছে উপদ্রুত জেলার সংখ্যা
আসামে বন্যায় এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর আসেনি।
পাশাপাশি, বন্যা উপদ্রুত জেলার সংখ্যাও ১৬টি থেকে নেমে এসেছে ৬টিতে। গতকাল আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) থেকে দেওয়া সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে এসব তথ্য।
বন্যার কবলে বর্তমানে যে ৬টি জেলা রয়েছে, সেগুলো হলো—শিবাসগড়, গোলাঘাট, চারাইদেও, জোরহাট এবং কামরূপ (মেট্রোপলিটন)। বুলেটিনের তথ্য অনুযায়ী, এই ৬ জেলায় ৪ লাখ ৪৫ হাজার ৪৯৫ জন বর্তমানে পানিবন্দি আছেন কিংবা কোনো না কোনোভাবে বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্যায় নিহত