বিহারে শিক্ষার্থীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল থেকে গুলি করেছিলেন পুলিশ সদস্য

প্রথম আলো ভারত প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১২:৪৮

ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলায় ২৫ জুলাই ‘বিহার বন্‌ধ্‌’ আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের একে-৪৭ রাইফেল ব্যবহারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


ককরোচ জনতা পার্টির (সেজিপ) নেতৃত্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছিল। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।


পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে পুলিশের গুলিতে আহত চিকিৎসাধীন তিন আন্দোলনকারীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আহত আন্দোলনকারীদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সী মোহম্মদ আরিফ। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফ একটি স্থানীয় দোকানে কাজ করে।


আরিফের আত্মীয়রা বলছেন, বিক্ষোভের দিন দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সেই গুলি বের করেছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।


আন্দোলনে পুলিশের গুলি চালানোর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিহারের বিরোধী দলের নেতা তেজস্বী যাদব। শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করার পাশপাশি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিড়িতে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও