You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে গেছে ২০২২ সালের বিজয়ী আর্জেন্টিনা। সেই ফাইনালটি ৩ বার দেখে এক সপ্তাহ পর এর রিপোর্ট জমা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। 

সেই ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে। সে সব উড়িয়ে দিয়েছেন তিনি। এর আগে একই কথা বলেছিলেন লিওনেল স্কালোনি এবং রবার্তো আয়ালাও।

উরবানা প্লের অনুষ্ঠান ‘রিটার্ন অ্যান্ড আ হাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে মান্না বলেন, ‘ফাইনালটা আমি আরও দুই-তিনবার দেখেছি। ২০২২ সালেও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ওই ফাইনালের অতিরিক্ত সময়টুকু দেখিনি, এবারও দেখিনি, সেখানে অনেক কিছু ঘটে গিয়েছিল। অতিরিক্ত সময়টা অনেক বেশি আবেগের, সেখানে খুব বেশি কৌশলগত বিষয় থাকে না; আমি মূলত কৌশলগত বিষয় নিয়েই কাজ করে থাকি। স্পেন অনেক বেশি ভালো ছিল।'

তিনি আরও বলেন, পুরো ম্যাচেই স্প্যানিশরা ‘ভালো ছিল’। তবে আলবিসেলেস্তেদের শেষ পর্যায়ে নিয়ে যাওয়া নিজস্ব স্টাইলের প্রশংসাও করেন তিনি। মান্না বলেন, ‘আর্জেন্টিনা এটা পারে। আর্জেন্টিনার একটা নিজস্ব স্টাইল আছে, পাসের মাধ্যমে একসঙ্গে খেলার একটা ধরন আছে, যা আশা করি আগামী ১৫ বছরেও একইভাবে চলতে থাকবে। নিচের বিভাগের ছেলেরাও এভাবেই খেলছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন