You have reached your daily news limit

Please log in to continue


আপনি কি এ প্লাস ব্যক্তিত্বের অধিকারী? মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো

কোনো ব্যক্তির চরিত্র বোঝার জন্য সব সময় বড় বড় কাজের দিকে তাকাতে হয় না। বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণ, অন্যদের সঙ্গে ব্যবহার, কথা বলার ধরন কিংবা প্রতিশ্রুতি রক্ষার মতো বিষয়গুলোই একজনের প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় দেয়।

জেন-জির কল্যাণে মনোবিজ্ঞানীরাও এসব ইতিবাচক বৈশিষ্ট্যকে ‘গ্রিন ফ্ল্যাগ’ বলে উল্লেখ করেন। একজন ভালো মানুষের চরিত্রের এমনই ১০টি গুরুত্বপূর্ণ ‘গ্রিন ফ্ল্যাগ’ তুলে ধরা হলো।

১. সবার প্রতি সদয়

একজন ব্যক্তির মধ্যে যত মানবিক গুণ থাকতে পারে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া। যাঁরা ওয়েটার, নিম্নপদস্থ কর্মচারী, চালক বা অপরিচিত কাউকে ‘ধন্যবাদ’ বলতে ভোলেন না, তাঁরা সাধারণত মানুষ হিসেবে সদয়।

২. আপনার সাফল্যে সত্যিই আনন্দিত হয়

একজন ভালো মানুষ, ইতিবাচক মানুষ আপনার জীবনে ভালো কিছু ঘটলে আন্তরিকভাবে খুশি হন। তিনি কারও সাফল্যে ঈর্ষা বোধ করেন না। তিনি আপনার ছোট ছোট অর্জনও উদ্‌যাপন করেন। প্রতিযোগিতা করেন না, তুলনা টানেন না বা মুহূর্তটিকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন না।

৩. নিজের ভুল স্বীকার করেন

ভুল স্বীকার করা পরিপক্বতা ও আবেগগত বুদ্ধিমত্তার পরিচয়। ভুল স্বীকার করার মানে এই যে তিনি নিজেকে নিয়ে ‘ইনসিকিউরড’ নন; বরং নিজেকে শুধরে নিতে আগ্রহী।

৪. কথোপকথনে মনোযোগী থাকেন

অন্যের কথা মন দিয়ে শোনা খুবই ‘আন্ডাররেটেড’ একটি মানবীয় গুণ।

৫. নীরব মুহূর্তকে সম্মান করেন

প্রতিটি নীরবতা কথায় ভরিয়ে তোলার প্রয়োজন হয় না। কথায় বলে, আপনার কথাটি যদি নীরবতার চেয়েও সুন্দর হয়, তাহলেই কেবল বলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন