ইলেকট্রিক চুলা ব্যবহারে থাকা চাই বাড়তি সতর্কতা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩

গ্যাস-সংকট থাকায় দিনের বেশির ভাগ সময় বহু পরিবারে রান্নাঘরের চুলা জ্বলছে না। এটি বর্তমানে ঢাকার অধিকাংশ এলাকার বাস্তব চিত্র। ফলে বাধ্য হয়ে অনেকে গ্যাসের চুলার বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন কুকার কিংবা রাইস কুকারের মতো বৈদ্যুতিক যন্ত্রে রান্নার দিকে ঝুঁকছেন।


ইলেকট্রিক চুলা বা বিকল্প রান্নার যন্ত্র ব্যবহার করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে পারেন—


ভালো মানের যন্ত্র ব্যবহার করার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় জানা থাকা ভালো।


উচ্চ ক্ষমতার সকেট ব্যবহার করুন


ইলেকট্রিক চুলা সরাসরি ওয়াল সকেটে সংযুক্ত করুন। মাল্টিপ্লাগ বা নিম্নমানের এক্সটেনশন বোর্ড ব্যবহার এড়িয়ে চলুন।


বৈদ্যুতিক লাইনের সক্ষমতা নিশ্চিত করুন


পুরোনো বা দুর্বল তারে উচ্চ ক্ষমতার যন্ত্র ব্যবহার করলে অতিরিক্ত তাপ, শর্টসার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে।


যন্ত্র শুকনো রাখুন


ভেজা হাত বা পানির সংস্পর্শে ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন না।


সমতল জায়গায় রাখুন


কুকার সব সময় শক্ত ও সমান জায়গায় রাখুন। নড়বড়ে বা অসমান জায়গায় রাখলে কুকার উল্টে যাওয়ার বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও