You have reached your daily news limit

Please log in to continue


এস কে সুরের সম্পদের হিসাব না দেওয়ার মামলার রায় মঙ্গলবার

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীর রায়ের দিন রয়েছে মঙ্গলবার।

ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক।

দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেল ১৫ জুলাই রায়ের দিন রাখা হয়।

দুদকের পক্ষে কৌঁসুলি আবুল কালাম আজাদ যুক্তিতর্ক তুলে ধরে তার সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ডের আর্জি জানান। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার এস কে সুরের খালাস চান।

মামলার বিবরণে বলা হয়েছে, এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদের হিসাব বিবরণীর নোটিস জারি করা হয়।

তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন