You have reached your daily news limit

Please log in to continue


কম আঁচে রান্না করলে কি সত্যিই গ্যাস কম খরচ হয়

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস‍্য (গ‍্যাস) মকবুল–ই–ইলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, খুব বেশি আঁচ বা খুব কম আঁচ—কোনোটিই সব সময় সঠিক নয়। গ্যাস সাশ্রয়ের জন্য প্রয়োজনমতো আঁচই যথেষ্ট।

বেশি আঁচে কী সমস্যা

চুলার আগুন যদি হাঁড়ি বা পাত্রের তলা ছাড়িয়ে দুই পাশে বেরিয়ে যায়, তাহলে সেই অতিরিক্ত তাপ বাতাসে ছড়িয়ে পড়ে। অর্থাৎ গ্যাস পুড়লেও তার পুরো তাপ খাবারে কাজে লাগে না।

তাই অনেক সময় বেশি আঁচে রান্না করলে খাবার দ্রুত সেদ্ধ না হয়ে বরং গ্যাসের অপচয় হয়।
তাহলে কম আঁচেই কি সবচেয়ে কম গ্যাস লাগে
সব সময় নয়। রান্নার শুরুতে পানি ফোটানো বা তেল গরম করার মতো কাজে মাঝারি থেকে কিছুটা বেশি আঁচ প্রয়োজন হতে পারে। তবে একবার ফুটতে শুরু করলে বা রান্না চলতে থাকলে আঁচ কমিয়ে দিলে অধিকাংশ খাবার ঠিকভাবেই রান্না হয়। এতে অপ্রয়োজনীয় তাপের অপচয় কমে এবং গ্যাসও সাশ্রয় হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন