নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১৩:২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ নিয়োগ সম্পন্ন করার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর।


রোববার (২৬ জুলাই) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বিএসইসি।


কমিশনের নির্দেশনায় বলা হয়, করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮-এর শর্ত অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এর আগে কমিশনের বিভিন্ন প্রজ্ঞাপন ও নির্দেশনার আলোকে এ নিয়োগের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও