গান গেয়ে ২৫ লাখ টাকা জিতলেন, ক্যানসার রোগীদের গান শোনানো ছিল তাঁর পেশা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১৩:২০
প্রায় ১০ মাসের দীর্ঘ প্রতিযোগিতা শেষে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ীর মুকুট উঠেছে ওডিশার ২৪ বছর বয়সী গায়িকা জ্যোতির্ময়ী নায়কের মাথায়। ট্রফির পাশাপাশি তিনি পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকা নগদ পুরস্কার। আর মধ্যপ্রদেশের জবলপুরের তনিষ্ক শুক্লা হয়েছেন প্রথম রানারআপ। গতকাল রোববার রাতে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহর বিচারকত্বে অনুষ্ঠিত এবারের আসরের প্রতিপাদ্য ছিল ‘ইয়াদোঁ কি প্লেলিস্ট’। দর্শকপ্রিয়তার কারণে অনুষ্ঠানটির মেয়াদ দুই দফায় বাড়ানো হয়, ফলে প্রতিযোগিতাটি প্রায় ১০ মাস ধরে চলে।