You have reached your daily news limit

Please log in to continue


ইরান যুদ্ধে সেনা নিহতের প্রকৃত তথ্য গোপন করছে ট্রাম্প প্রশাসন!

ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। পেন্টাগন ‘অত্যন্ত লজ্জাজনক পন্থায়’ তথ্য লুকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএর সাবেক পরিচালক লিও পানেটা। গত আড়াই মাস যাবৎ মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো ধরনের নিয়মিত প্রেস ব্রিফিং করেনি। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক ধাক্কা সামলাতে এই লুকোচুরি চলছে বলে অভিযোগ উঠেছে।

ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ঠিক কত সেনা আহত হয়েছেন, সেই হিসাব প্রকাশ না করায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সচেতনভাবে আড়াল করা হচ্ছে। যুদ্ধের দায় এড়িয়ে যাওয়ার এটি একটি অত্যন্ত লজ্জাজনক কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন