চব্বিশের বর্ষা গণজাগরণ: ব্যর্থ নয়, অসম্পূর্ণ বিপ্লব

প্রথম আলো হাসান ফেরদৌস প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১১:৪৮

নাফিসার গল্পটি আপনাদের অনেকের জানা। আল-জাজিরার অনুসন্ধানী রিপোর্টে সে গল্প উঠে এসেছে। যে লাখ লাখ ছাত্র–জনতা ৫ আগস্ট ২০২৪ তারিখে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছিলেন, ১৭ বছরের এই মেয়েটি তাঁদের একজন।


মাঝপথ থেকে বাবাকে নিজের ছবি পাঠিয়ে বলেছিল, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত সে ঘরে ফিরবে না। আন্দোলনে স্বৈরাচারের অবসান হয়েছে, হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু নাফিসার আর ঘরে ফেরা হয়নি। গুলিতে নিহত নাফিসার পকেটে বাজতে থাকা ফোনটি তুলে এক পথচারী যুবক জানিয়েছিলেন, নাফিসা বেঁচে নেই।


বর্ষাবিপ্লবে স্বৈরাচারের হাতে যে দেড় হাজারের মতো মানুষের জীবন যায়, নাফিসার মতো তাঁরাও বাংলাদেশ বদলাবে—এ বিশ্বাস থেকে পথে নেমেছিলেন। দুই বছর পর এখন এ প্রশ্ন করার সময় এসেছে, কতটা বদলেছে বাংলাদেশ?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও