You have reached your daily news limit

Please log in to continue


মেগা বিলাস যখন লুটপাটের হাতিয়ার

সকালে ঘুম থেকে জেগে প্রথমেই খবরের কাগজ পড়ার অভ্যাস শৈশব থেকে। ইন্টারনেটের কল্যাণে অনেক কাগজ পড়া হয়। তো গত শুক্রবারের যুগান্তর ঘাঁটতে গিয়ে প্রথম পাতায় চোখ আটকে গেল। আমরা জানি, এ দেশটা চোর-বাটপাড়ে ভরা।

গণতন্ত্র, সমাজতন্ত্র এসব বুলি সিন্দুকে পুরে সবাই ছুটছে চোরতন্ত্রের দিকে। যাদের চুরি আর চোর ধরার কথা, তারাই চুরি করে বেশি, তারাই বড় চোর। কথায় বলে-বেড়ায় খেত খায়। এখন তো এ কথা অবলীলায় বলা যায়, নির্বাচন এলে আমরা আমাদের এলাকায় প্রতিদ্বন্দ্বী পাঁচটা চোরের মধ্যে একটাকে বেছে নিই। আমরা ভোট দিয়ে কতগুলো চোরকে ক্ষমতার চেয়ারে বসাই। ক্ষমতা হাতে পেয়ে তারা চুরি করে আরও বেশি। চোরতন্ত্র যত প্রসার পায়, চোরের সংখ্যা ততই বাড়তে থাকে, অনেকটা জ্যামিতিক হারে। বড়োসড়ো দুটি চুরির ঘটনা তুলে এনেছে শুক্রবারের পত্রিকাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন