You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবারের উৎসবে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর মাত্র এক ব্লক দূরে এক খাবারের উৎসবে বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে পুলিশ। সিয়াটল সেন্টারে এই গুলিবর্ষণের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা হেফাজতে নিতে পেরেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, ‘পুলিশ একটি গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। এতে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও তথ্য পরে জানানো হবে। অনুগ্রহ করে সবাই ওই এলাকা এড়িয়ে চলুন।’

‘বাইট অব সিয়াটল’—উৎসব চলাকালে স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যা প্রায় ৬টার দিকে সিয়াটল সেন্টারে হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। স্থানীয় পত্রিকা সিয়াটল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। যে সময়ে সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটে, তখন সেখানে শত শত স্থানীয় বিক্রেতা আর সরাসরি গান-বাজনার আয়োজন নিয়ে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন