You have reached your daily news limit

Please log in to continue


জেল এড়াতে নিজেকে কফিনবন্দি করে ভুয়া সৎকার, অতপর...

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সাজা এবং সম্ভাব্য কারাবাস থেকে বাঁচতে নিজের মৃত্যুর নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না এক চীনা নাগরিকের। চীনের হুনান প্রদেশের পুলিশ সম্প্রতি এই অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনাটির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে অনেককেই তাজ্জব করে তুলেছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সি নামের এক ব্যক্তি মদ পান করে গাড়ি চালানো অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন।পুলিশি নথিতে দেখা যায়, এর আগেও তিনি দুইবার ড্রাইভিং লাইসেন্স ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছিলেন। তৃতীয়বার একই অপরাধে ধরা পড়ার পর তিনি আশঙ্কা করেন, এবার তাকে সরাসরি জেলে যেতে হবে। 

জামিনে মুক্ত থাকা অবস্থায় শাস্তি এড়াতে তিনি এক জটিল পরিকল্পনা আঁকেন। নিজের ভুয়া মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়ার নাটক সাজাতে তিনি পরিবারের সদস্যদের রাজি করান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন