You have reached your daily news limit

Please log in to continue


রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার করা হয়েছে।

তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর।

রোববার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা গতকাল স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার করেছেন। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট কাটেনি।”

চিকিৎসকরা এখন রফিকুল ইসলাম মিয়াকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ রাখবেন জানিয়ে আবীর বলেন, “তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।”

রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলেই বিদেশে থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত এই প্রবীণ বিএনপি নেতার চিকিৎকসার খোঁজখবর রাখছেন বলে জানান আবীর।

৮৫ বছর বয়সি রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরেই স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ২১ জুলাই তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন