পিতৃত্বকালীন ছুটি বাতিল করে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ইবাদত, দলে আর কারা আছেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১৯:৪৬
আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সফরের সময় প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত হোসেন। তাই বিসিবির কাছে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন।
কিন্তু দলের অন্য দুই ফাস্ট বোলার নাহিদ রানা ও শরীফুল ইসলাম চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ায় পিতৃত্বকালীন ছুটি বাতিল করেছেন ইবাদত। এই পেসারকে রেখেই আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
টেস্ট দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও জাকের আলীও। দলে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া পেসার মুশফিক হাসানকেও।
নাহিদ ও শরীফুলের মতো লিটন দাসও চোটের কারণে অস্ট্রেলিয়ায় যেতে পারছেন না। মূলত লিটনের বিকল্প হিসেবেই সুযোগ পেয়েছেন জাকের আলী। এই উইকেটকিপার-ব্যাটার সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- ছুটি বাতিল
- ইবাদত হোসেন