You have reached your daily news limit

Please log in to continue


আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলার তিন বোন একই ব্যক্তিকে বিয়ে করেছেন। তাদের দাবি, বিয়ের পর একে অপরের থেকে আলাদা হয়ে থাকার কথা তারা কল্পনাও করতে পারেননি। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিন বোন হলেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)। তারা হাসানপুরের ধৌরিয়া গ্রামের বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুলাই তাঁরা তাঁদের ক্যামেরাম্যান বিকাশকে চামুণ্ডা মাতা মন্দিরে বিয়ে করেন।

গত সপ্তাহের বুধবার বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং কয়েকটি হিন্দু সংগঠনের সমালোচনার মুখে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিকাশ তিন বোনের প্রত্যেকের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তবে ওই অনুষ্ঠানে উভয় পক্ষের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন