You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করুন তেজপাতা দিয়ে

তেজপাতা শুধু রান্নার সুগন্ধি মসলা নয়, এটি একটি ভেষজ উপাদানও। রান্নায় অনেকদিন ধরে সুগন্ধ ও স্বাদ বাড়াতে তেজপাতার ব্যবহার হয়ে থাকে। তবে অনেকেই জানেন না, এই সাধারণ পাতাই ঘরের দুর্গন্ধ দূর করতে এবং প্রাকৃতিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দারুণ কার্যকর।

বিশেষ করে সাদা ভিনেগারের সঙ্গে ব্যবহার করলে এটি প্রাকৃতিক রুম ফ্রেশনার ও ক্লিনার হিসেবে কাজ করে। কীভাবে তেজপাতা দিয়ে ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবেন এবং রান্নাঘর পরিষ্কার রাখবেন, চলুন জেনে নেওয়া যাক।

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

ফ্রিজে দীর্ঘদিন মাছ, মাংস, দুধজাত খাবার বা রান্না করা খাবার রাখলে অনেক সময় অস্বস্তিকর গন্ধ তৈরি হয়। একটি ছোট বাটিতে সাদা ভিনেগার নিয়ে তাতে কয়েকটি তেজপাতা ভিজিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। কয়েক ঘণ্টার মধ্যেই ভিনেগার দুর্গন্ধ শোষণ করতে শুরু করবে এবং তেজপাতার হালকা সুগন্ধ ফ্রিজের ভেতর ছড়িয়ে পড়বে।

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার কারণে ঘরে অনেক সময় ভ্যাপসা গন্ধ তৈরি হয়। আবার রান্নাঘরে মাছ, রসুন বা ভাজাপোড়ার গন্ধও দীর্ঘ সময় থেকে যেতে পারে। একটি ছোট পাত্রে ভিনেগার ও কয়েকটি তেজপাতা দিয়ে অল্প আঁচে গরম করুন। এই মিশ্রণ থেকে বের হওয়া বাষ্প বাতাসের দুর্গন্ধ কমাতে সাহায্য করবে। কিছুক্ষণ পর ভিনেগারের তীব্র গন্ধ মিলিয়ে গিয়ে তেজপাতার প্রাকৃতিক সুবাস ঘরে ছড়িয়ে পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন