ইরানে হামলার ভিডিওতে গান ব্যবহার, হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কেটি

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১৫:৪১

হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। ইরানে সামরিক হামলার ভিডিওতে তাঁর জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। কেটির দাবি, এ ব্যবহারের জন্য তাঁর অনুমতি নেওয়া হয়নি এবং তিনি এর কোনোভাবেই সমর্থন করেন না।


গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ইরানে সামরিক হামলার দৃশ্য দেখানো হয়। পটভূমিতে বাজছিল কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’। গানের ‘বুম, বুম, বুম’ অংশটি বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’


এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দীর্ঘ বিবৃতি দেন কেটি পেরি। তিনি লেখেন, ‘হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে সামরিক হামলার ভিডিওতে “ফায়ারওয়ার্ক” গানটি ব্যবহৃত হতে দেখে আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ব্যবহারের জন্য আমার অনুমতি নেওয়া হয়নি, আমাকে কিছুই জানানো হয়নি এবং আমি এর কোনোভাবেই সমর্থন করি না।’


কেটি আরও বলেন, ‘আমি এই গান লিখেছিলাম মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। সেই বার্তাবাহী গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমি হিসেবে ব্যবহার করা আমার গানের মূল চেতনার সম্পূর্ণ লঙ্ঘন। আমার গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধ উদ্‌যাপনের জন্য নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও