You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনা-শিবিরের প্রত্যেককে বিশেষ উপহার দিলেন মেসি

২০২৬ বিশ্বকাপ শেষ। আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ হারিয়েছে ফাইনালে হেরে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনা শিবিরের সবাইকে সবাইকে বিদায়বেলায় বিশেষ এক উপহার দিয়েছেন। বিষয়টি সম্প্রতি জানিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স। 

সম্প্রতি এক ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি লিওনেল মেসির দেওয়া একটি বিশেষ উপহার দেখান।

সে ভিডিওতে দেখা যায় কেলসি-রোজ আর্জেন্টিনার জার্সি পরে আছেন। তিনি একটি বাদামি রঙের ব্যাগ দেখান। ব্যাগে এএফএ-র লোগো, বিশ্বকাপের ছবি এবং ‘মার্কোস সেনেসি’ নামটি লেখা ছিল। 

ভিডিওর শুরুতে তিনি বলেন, ‘আমাকে তোমাদের সত্যিই দারুণ একটা জিনিস দেখাতে হবে, তোমরা এটা দেখে খুব খুশি হবে। এই ব্যাগটা মার্কোস চ্যাম্পিয়নশিপ থেকে নিয়ে এসেছে, এতে তার নাম লেখা আছে।’

এরপর তিনি উপহারের বিষয়ে বলেন, ‘এটা তার মাতের জন্য, মেসি এই উপহার সব খেলোয়াড়কে দিয়েছেন।’ ব্যাগের ভেতরে ছিল আর্জেন্টিনার অধিনায়কের ব্র্যান্ড লোগো লাগানো একটি সোনালি স্ট্যানলি থার্মোস, একটি মাতে কাপ, ইয়ের্বার একটি প্যাকেট এবং চামচযুক্ত একটি ধাতব স্ট্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন