You have reached your daily news limit

Please log in to continue


ইরান সফরে ওমানের প্রতিনিধি দল, ট্রাম্পের নির্দেশে ১৩ দিন পর হামলা বন্ধ

ইরানে নতুন করে কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে তিনি এ নির্দেশনা দেন। এ বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, এর ফলে নতুন দফায় টানা প্রায় দুই সপ্তাহ (১৩ দিন) ধরে চলা মার্কিন হামলার ধারায় বিরতি এসেছে। হরমুজ ইস্যুতে আলোচনা করতে শুক্রবার ওমানের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছানোর কয়েক ঘন্টা পর মার্কিন হামলা বন্ধ হয়।

তবে, শুক্রবারের এই নির্দেশ কেবল এক দিনের জন্য ছিল, নাকি হামলায় বিরতি আরও দীর্ঘ হবে-তা এখনো স্পষ্ট নয়।

অ্যাক্সিওস প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন বিকেলে মার্কিন সামরিক বাহিনীর জমা দেওয়া হামলার পরিকল্পনায় অনুমোদন দিতেন ট্রাম্প এবং কয়েক ঘণ্টার মধ্যেই তা বাস্তবায়ন করা হতো। গত শুক্রবারও ট্রাম্পের কাছে একই ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। কিন্তু এবার তিনি অনুমোদন না দিয়ে সামরিক বাহিনীকে হামলা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

প্রতিবেদনে সূত্রগুলোর বরাতে জানা গেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দেওয়ার ইচ্ছার প্রতিফলন। অন্যদিকে ট্রাম্প উপলব্ধি করেছেন যে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না করলে বর্তমান পর্যায়ের হামলা তার কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন