You have reached your daily news limit

Please log in to continue


ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি

ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে বিএনপি হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে তারাও হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে।

আজ শনিবার বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে’ এই সমাবেশ হয়।

সমাবেশে বিএনপিকে সতর্ক করে জামায়াতের আমির বলেন, ‘আমরা হাসিনা তাড়িয়েছি, যদি আপনারা (বিএনপি সরকার) ফ্যাসিবাদ কায়েম করেন, আপনাদেরও জনগণ তাড়াবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন