সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য: প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১৪:৩৭

সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থের শিল্প বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক গন্তব্য হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেছেন, “সীমাবদ্ধতা প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়েই বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী তারুণ্য দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবন শক্তির ওপরে ভর করে যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনার অর্থনৈতিক মূল গন্তব্য।


“এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্পখাত পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই।”


শনিবার সকালে জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকায় নভোথিয়েটারে দুই দিনের এ আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, “এই সামিট থেকে নতুন নতুন অংশীদারত্ব গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাল্লাহ; যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”


সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হলো এমন পদার্থ, যার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা—পরিবাহী (রুপা, তামা) ও অপরিবাহীর (কাচ, কাঠ) মাঝামাঝি। এর তাপমাত্রা পরিবর্তন করে বা অন্য পদার্থ মিশিয়ে—কতটুকু বিদ্যুৎ যাবে তা নিয়ন্ত্রণ করা যায়।


বর্তমান সময়ে ইলেকট্রনিক্স জগতের প্রায় পুরোটাই যেমন, স্মার্টফোন, কম্পিউটার ও ল্যাপটপের প্রসেসর; র‌্যাম, এসএসডি, পেনড্রাইভ, এলইডি লাইট, সোলার প্যানেল, টেলিভিশন, গাড়ি—সবকিছুই সেমিকন্ডাক্টরের ওপর নির্ভরশীল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও