লাউ নাকি ঝিঙে, ওজন কমাতে কোন সবজি বেশি উপকারী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১০:৫৬

বর্ষাকালে খাবার নির্বাচন নিয়ে একটু বেশি সচেতন হওয়া জরুরি। অতিরিক্ত আর্দ্রতা, কাদা, ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় সবজি ভালোভাবে পরিষ্কার করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে কিছু সবজি আছে, যেগুলো এই মৌসুমেও নিশ্চিন্তে খাদ্যতালিকায় রাখা যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি হলো লাউ ও ঝিঙে।


দুটিই হালকা, সহজপাচ্য এবং পানিসমৃদ্ধ। আবার যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের কাছেও এই দুই সবজি বেশ জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো-লাউ আর ঝিঙের মধ্যে কোনটি বেশি উপকারী? চলুন সহজভাবে জেনে নেওয়া যাক।


লাউয়ের স্বাস্থ্যকর দিক


লাউয়ের প্রায় ৯২ থেকে ৯৬ শতাংশই পানি। প্রতি ১০০ গ্রাম লাউয়ে থাকে মাত্র ১৫ ক্যালরি। এছাড়া এতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অল্প পরিমাণ কার্বোহাইড্রেট।


ঝিঙের স্বাস্থ্যকর দিক


ঝিঙেতেও প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ পানি থাকে। প্রতি ১০০ গ্রামে ক্যালোরি থাকে ১৮ থেকে ২০। তবে লাউয়ের তুলনায় এতে ফাইবার কিছুটা বেশি। এছাড়া এতে রয়েছে ভিটামিন সি, আয়রন ও বিটা-ক্যারোটিন।


ওজন কমাতে কোনটি বেশি কার্যকর


আসলে ওজন কমানোর ক্ষেত্রে লাউ ও ঝিঙের মধ্যে খুব বড় কোনো পার্থক্য নেই। দুটি সবজিই কম ক্যালরিযুক্ত, চর্বিমুক্ত এবং পানিসমৃদ্ধ। ফলে এগুলো খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। দুটিতেই ভালো পরিমাণে ফাইবার থাকায় হজম ভালো হয় এবং বিপাকক্রিয়াও স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে লাউ ও ঝিঙে- দুটিই সমানভাবে উপকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও