You have reached your daily news limit

Please log in to continue


‘গৃহযুদ্ধ’: মজা, ঝগড়াঝাটি সবই আছে

পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং হঠাৎ হাজির হওয়া কিছু মানুষের দাবিকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’।

কমেডি ঘরানার এই নাটকটি আগামী সপ্তাহ থেকে বৈশাখী টিভিতে প্রচার হবে। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, প্রতি সপ্তাহের শনিবার থেকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি দেখা যাবে।

মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটকের গল্প আবর্তিত হয়েছে বাশার সাহেব নামের এক ব্যবসায়ীকে ঘিরে। সফল ব্যবসায়ী হলেও শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তির ওপরই তার প্রতিষ্ঠা। এ নিয়ে স্ত্রী জুলেখার সঙ্গে তার নিত্যদিনের ঝগড়া-বিবাদ লেগেই থাকে।

এই অশান্ত সংসারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তাদের গৃহকর্মী লাইজু, যার উপস্থিত বুদ্ধির কারণে পরিবারের সবাই নানা সমস্যার সমাধানে তার ওপর নির্ভরশীল।

গল্পে নতুন মোড় আসে যখন গ্রাম থেকে কুদ্দুস, তার মা জামেলা ও বোন রাবেয়া এসে হাজির হন। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে এবং জামেলা নিজেকে তার স্ত্রী দাবি করে সম্পত্তির অংশ চান। এই দাবিকে ঘিরেই পরিবারটিতে শুরু হয় একের পর এক ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব ও ষড়যন্ত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন