You have reached your daily news limit

Please log in to continue


আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, কেউ বলছেন ‘মাছের বাজার’

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। আয়োজক প্রতিষ্ঠান 'মেইন স্টেজ ইনকর্পোরেট'-এর বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ থাকলেও কনসার্টের দিন পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভেন্যু সংক্রান্ত প্রস্তুতির অভাব, দর্শকদের জন্য ন্যূনতম সুবিধার ঘাটতি এবং নিরাপত্তার চরম অবনতিতে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার দর্শক। সামাজিক মাধ্যমে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে অনেকেই এই আয়োজনকে চরম বিশৃঙ্খল আখ্যা দিয়ে 'গরুর খোঁয়াড়' বা 'মাছের বাজারে'র সঙ্গে তুলনা করেছেন। 

দর্শকদের অভিযোগ, টিকিটের চড়া মূল্যের বিপরীতে ন্যূনতম পরিষেবা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে আয়োজকেরা। ১১ হাজার টাকা মূল্যের ভিআইপি টিকিটের দর্শকদের বসার জন্য দেওয়া হয়েছিল অত্যন্ত সাধারণ মানের চেয়ার। অন্যদিকে আড়াই হাজার টাকার টিকিট কাটা দর্শকদের নাকি এমন জায়গায় দাঁড় করানো হয়েছিল, যেখান থেকে মঞ্চের বদলে শুধু গাছপালা দেখা যাচ্ছিল।

এছাড়াও বৃষ্টির কারণে ভেন্যুর কংক্রিটের মেঝে সম্পূর্ণ ভিজে যাওয়ায় দর্শকদের বসার কোনো উপায় ছিল না, ফলে বাধ্য হয়ে পুরোটা সময় তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। কনসার্টের মাত্র এক দিন আগে আবহাওয়ার অজুহাতে মঞ্চ পরিবর্তন করা হলেও বৃষ্টির হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থাই রাখা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন