You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ ফাইনালের ঘাস বিক্রির টাকার ভাগ নিয়ে যুক্তরাষ্ট্রে তুলকালাম

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ফাইনাল অনুষ্ঠিত হওয়া মেটলাইফ স্টেডিয়ামের ঘাস। বিশ্বকাপের স্মারক হিসেবে সেই ঘাস বিক্রি থেকে কোটি কোটি ডলার আয়ের পরিকল্পনা করেছে ফিফা। তবে সেই অর্থ কারা পাবে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিরোধ।

নিউইয়র্ক-নিউ জার্সি যৌথ আয়োজক কমিটি (NYNJWC26) জানিয়েছে, মেটলাইফ স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া প্রাকৃতিক ঘাস বিক্রির আয়ের বড় অংশ তারা পাবে। কমিটির দাবি, এই অর্থ অঞ্চলটির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে পুনঃবিনিয়োগ করা হবে।

ফিফা ঘোষণা দিয়েছে, মেটলাইফ স্টেডিয়ামের ঘাস ২,০২৬টি পৃথক টুকরো করে বিক্রি করা হবে। প্রতিটি টুকরো অ্যাক্রিলিকের কিউবের মধ্যে সংরক্ষিত থাকবে এবং সঙ্গে থাকবে একটি স্মারক ইউএসবি ড্রাইভ ও সত্যতা নিশ্চিতকারী সনদ। প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ থেকে ৩,০০০ মার্কিন ডলার।

তবে এই পরিকল্পনায় আপত্তি তুলেছেন নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল। তার যুক্তি, বিশ্বকাপের জন্য মেটলাইফ স্টেডিয়ামে অস্থায়ী প্রাকৃতিক ঘাস বসানো, নকশা তৈরি ও রক্ষণাবেক্ষণে নিউ জার্সি সরকার ১ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি ব্যয় করেছে। তাই ঘাস বিক্রির আর্থিক সুবিধার একটি অংশ রাজ্যের করদাতাদের প্রাপ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন