জেরুজালেমে রহস্যময় মৃত্যু ভারতীয় শ্রমিকের, এক ইসরায়েলি গ্রেপ্তার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ২১:০৭
জেরুজালেমে এক ভারতীয় শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জেরুজালেমের কাটামন এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ৪০ বছর বয়সি ওই ভারতীয় নাগরিকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের ৩১ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মৃতের পরিচয় এখনও প্রকাশ করেনি ইসরায়েল প্রশাসন।
‘দ্য টাইমস অফ ইসরায়েল’ এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ একটি বাড়ির মেঝেতে ওই ভারতীয় শ্রমিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। চারপাশে ছড়িয়ে ছিল রক্ত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রহস্যময়
- ইসরায়েলি নৃসংশতা