শাকিরার পোশাক, মেসির জার্সি—নিলামে বিশ্বকাপের অমূল্য আরো কিছু জিনিস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১৮:৫৮

বিশ্বকাপ শেষ। অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে এবারের আসরে। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। যুক্তরাষ্ট্রে ফুটবলের বাইরেও হয়েছে চিত্তাকর্ষক অনুষ্ঠান। মাঠে ও মাঠের বাইরে বিশ্বকাপ চলাকালে আলোচিত নানান জিনিস বিক্রির জন্য নিলামে উঠাচ্ছে ব্রিটেনের ‘ক্রিস্টিস অকশান হাউজ’।


ফিফা ও গ্লোবাল সিটিজেন সংস্থার অংশীদারত্বে ওয়ান গোল চ্যারিটি অকশান টুর্নামেন্ট সম্পর্কিত ৪০টির বেশি জিনিস নিলামে তুলছে। এর মধ্যে রয়েছে শিল্পীদের পরা পোশাক, অটোগ্রাফড জার্সি এবং অফিসিয়াল বল। এখন পর্যন্ত সবচেয়ে দামী যে জিনিসটি, তা কিন্তু ফুটবল সম্পর্কিত নয়। 


সর্বোচ্চ দরদাতা পাওয়া গেছে টুর্নামেন্টের ফাইনালের হাফটাইমে বিটিএস-এর গায়ক জিমিনের জার্সির জন্য। এছাড়া ১৯ জুলাই ফাইনালে যে বল দিয়ে খেলা হয়েছে, তার ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। দ্বিগুণ দামে এই বল বিক্রি হবে, আশা ক্রিস্টিস-এর।


নিলামে তোলা হবে লিওনেল মেসির স্বাক্ষরিত আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি। এছাড়া নিলামের জন্য বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করার সময় পরা একটি পোশাক দিয়েছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। একই সময়ে সঙ্গীত পরিবেশন করা বিখ্যাত সঙ্গীত শিল্পী ম্যাডোনার পরা গ্লাভসও নিলামে ওঠানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও