আকাশে উড়ন্ত ‘ড্রাগন’
সকাল পৌনে ছয়টা। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সবে জেগে উঠছে স্কটল্যান্ডের গ্লাসগো শহর। রিভার ক্লাইডের তীর ধরে ওভো হাইড্রোর পাশ দিয়ে গাড়ি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন এসটিভি রেডিওর উপস্থাপক ইউয়েন ক্যামেরন। হঠাৎ আকাশে তাকাতেই যে দৃশ্য তাঁর চোখে পড়ল, তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না।
চোখ কচলিয়ে আবারও আকাশের দিকে তাকালেন ক্যামেরন। তাঁর চোখের ভুল নয়, সত্যি সত্যিই নদীর ওপর আকাশে শান্ত ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে সুবিশাল এক ড্রাগন।
কল্পকাহিনির ডানাওয়ালা এই দৈত্য কি তবে বাস্তব দুনিয়ায় নেমে এল? ক্যামেরন আর দেরি না করে পকেট থেকে ফোন বের করে সে দৃশ্য ভিডিও করা শুরু করেন।
পরে সেই ভিডিও ক্যামেরন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়, নেট দুনিয়ায় শুরু হয় তুমুল হইচই।
স্কটল্যান্ডের আকাশে কি তবে সত্যি দেখা মিলল রূপকথার ড্রাগনের? সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম তত্ত্ব আসা শুরু হলো, কেউ কেউ কৌতুক করতেও ছাড়লেন না।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র ঘটনা