ছুটির দিনে বিকেলের নাস্তায় থাকুক মুখরোচক খাবার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১৫:৪৫

আকাশে ঘন মেঘ। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে বুঝাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন এখনই সন্ধ্যা নেমে আসবে। বৃষ্টির বিকেলে এমন দৃশ্যের সঙ্গে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। হঠাৎ ঝুম বৃষ্টি, জানালার কাচে ছিটকে আসা জলের ফোঁটা আর ঘরে ধোঁয়া ওঠা এক কাপ চা-এমন আবহে মন একটু মুচমুচে ভাজাভুজি না চাইলে কি চলে? বৃষ্টির বিকেলের সাথে ভাজাভুজির রসায়ন যেন একেবারেই বাঙালির চিরন্তন পছন্দ।


তবে ওজন বাড়া কিংবা অম্লতার (অ্যাসিডিটি) ভয়ে অনেকেই এই আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করেন। ​চিন্তার কিছু নেই! একটু বুদ্ধি খাটিয়ে রান্নার কৌশলে সামান্য বদল আনলেই মুখরোচক এসব খাবারকে বানিয়ে ফেলা যায় একদম স্বাস্থ্যকর এবং মুখরোচক। চলুন জেনে নেওয়া যাক বৃষ্টির বিকেলে গল্পে, আড্ডায়, স্বাদ আর স্বস্তির কথা ভেবে উপভোগ করার মতো ৪টি খাবারের সমাহার-


পুষ্টিতে ভরপুর সবজি রোল


সবজি খেতে যারা অনীহা প্রকাশ করেন, বৃষ্টিভেজা বিকেলে তাদের জন্য  সবজি রোল ভালো বিকল্প হতে  পারে। কারণ এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো খেতেও হয় অসাধারণ। রোলের ভেতরে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি ও সামান্য পেঁপে মিহি করে কেটে হালকা করে ভেজে সবজি রোলের পুর বানিয়ে নিতে হবে। ময়দার বদলে আটা বা হোল-হুইট শিট ব্যবহার করা যেতে পারে। রোল আকারে তৈরি করে ডুবো তেলে কড়া করে ভেজে তুলুন সবজির পুরে ভরা মজাদার সবজি রোল।


পাউরুটি ও মাংসের পুর ভরা মিটবল


​ছোট-বড় সবারই ভীষণ পছন্দের একটি স্ন্যাকস হলো পাউরুটির ভেতরে মাংসের রসালো পুর দেওয়া বল। পুরের জন্য চর্বিহীন মুরগির কিমা ব্যবহার করুন। সঙ্গে রসুন, আদা, গোলমরিচ ও ধনেপাতা মিশিয়ে নিলে যেমন স্বাদ বাড়বে, তেমনই হজমেও সাহায্য করবে। সাদা পাউরুটির জায়গায় বেছে নিতে পারেন লাল আটার পাউরুটি। পাউরুটি দুধে বা পানিতে ভিজিয়ে কিমার বলটি মাঝখানে দিয়ে মুড়ে নিন। এবার ডুবোতেলে না ছেড়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেনে ১০-১৫ মিনিট 'বেক' করে নিন। ভেতরটা হবে তুলতুলে আর বাইরে থাকবে ক্রিসপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও