You have reached your daily news limit

Please log in to continue


গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মধ্যে মামা-ভাগনির মৃত্যু

রাজধানীর নতুনবাজার এলাকায় বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

তারা হলো মো. শাহীন (২৪) ও তার ভাগনি হাফছা (৮)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টায় শাহীনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে একই স্থানে মারা যায় হাফছা।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুনবাজারের ১০০ ফিট এলাকার একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে। এতে শাহীন ও হাফছা ছাড়াও দগ্ধ হন শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার (২১)। পরে তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ নিয়ে আসা হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন এক দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং পরিবার নিয়ে ছয়তলা একটি ভবনের নিচতলায় থাকতেন। ভোরের দিকে সেখানে গ্যাসের লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন