You have reached your daily news limit

Please log in to continue


কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে। তবে এই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ভোরে বিজিবি পুশ ইনের এই চেষ্টা  ঠেকিয়ে দেয়।

বিজিবি জানায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা মোট আটজনকে নদীপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। এর মধ্যে দুইজন পুরুষ ও  ছয়জন নারী।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন