You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টিতে ঢাকার বায়ুর মান ‘ভালো’

জলবায়ু পরিবর্তনে বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’। বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ৪১তম।

যার বায়ুমান স্কোর ৬৬। এই অবস্থাকে মাঝারি মানের হিসেবে ধরা হয়।

শুক্রবার (২৪ জুলাই) ৯টায় ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

যার বায়ুমান স্কোর ১৬৬। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৬৪।

তৃতীয় অবস্থানে রয়েছে ইসরায়েল। যার বায়ুমান স্কোর ১২০। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লী। যার বায়ুমান স্কোর ১১৭।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন