You have reached your daily news limit

Please log in to continue


আনসার আন্দোলন: পুলিশের কাজে বাধা দেওয়ার ‘প্রমাণ’ পেয়েছেন তদন্ত কর্মকর্তা

সচিবালয়ের সামনে আনসার আন্দোলন নিয়ে শাহবাগ থানার মামলায় বাহিনীর ১৯৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে, যাতে পুলিশের কাজে বাধাদানের ‘প্রমাণ পাওয়ার’ কথা বলা হয়েছে।

তবে ‘গুরুতর আঘাতের’ অর্থাৎ হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পাননি তদন্ত কর্মকর্তা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে পেশাজীবীদের বিভিন্ন পক্ষের আন্দোলনের মধ্যে চাকরি জাতীয়করণ করার দাবি নিয়ে মাঠে নেমেছিলেন আনসার সদস্যরা।

দাবি আদায়ে তারা ২০২৪ সালে ২৫ অগাস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখেন। রাতে সেখানে ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে শিক্ষার্থী ও পুলিশ মিলে আনসারদের ছত্রভঙ্গ করে দেয়।

ওই ঘটনায় শাহবাগসহ ঢাকার চারটি থানায় মামলা করে পুলিশ, যেখানে ৪২০ জনের নামসহ অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন