You have reached your daily news limit

Please log in to continue


ফিলিস্তিনের ১১ ফুটবলার ও ফিফা রেফারিকে হত্যা করেছে ইসরায়েল

গাজা যুদ্ধকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি অনুসারে যুদ্ধ শুরুর পর এখনও পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ১১ জন ফিলিস্তিনি ফুটবলার ও একজন ফিফা আন্তর্জাতিক সহকারী রেফারি। যদিও ইসরায়েলি বাহিনী তাদেরকে ক্রীড়াবিদ হিসেবে দেখছে না, তাদের দাবি, রেফারি ও ফুটবলাররা হামাস ও ইসলামিক জিহাদের বিভিন্ন সশস্ত্র ইউনিটের হয়ে সক্রিয় ভূমিকা পালন করতেন।

যুদ্ধের পর প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে আইডিএফ জানিয়েছে, নিহত এসব ব্যক্তি ফুটবলের পাশাপাশি হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিভিন্ন সামরিক ইউনিটে দায়িত্ব পালন করতেন। ইসলামিক জিহাদ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত একটি ফিলিস্তিনি সংগঠন, যেটিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন