You have reached your daily news limit

Please log in to continue


দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা জামায়াত কর্মীর

সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘অপকর্মের’ প্রতিবাদে দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামী ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের এক কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রামের দেবাশীর মোড়ে এ ঘটনা ঘটে।

জামায়াতের ওই কর্মীর নাম দেলোয়ার হোসেন (৩৭)। তাঁর বাড়ি হরিণাগাড়ি গ্রামে। তিনি জানিয়েছেন, তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

দেলোয়ার হোসেন আজ রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি জামায়াতের কর্মী। দলকে মনেপ্রাণে ভালোবাসতাম, কাজ করতাম। কিন্তু দলের শীর্ষ নেতার এ ধরনের অপকর্মের ভিডিও দেখে মানুষ ছি ছি করছে। দলীয় তদন্তে প্রমাণও মিলেছে তাঁর অশালীন কর্মকাণ্ডের। তারপর আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এ দল আর করব না। দুধ দিয়ে গোসল করে ঘোষণা দিয়েছি জামায়াতে ইসলামী দল আর করব না। ভবিষ্যতে অন্য কোনো দলেও যোগ দেব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন