রপ্তানি উন্নয়ন তহবিল থেকে সস্তায় ঋণ পাবে আরও ৩ খাত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ২১:৩৫
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে কম সুদের ঋণ পাবেন আরও তিন খাতের রপ্তানিকারকরা।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সার্কুলারে জানিয়েছে, বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য রপ্তানিকারকরাও এই তহবিল থেকে ঋণ পাবেন।
এতদিন দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য এবং চামড়া খাতের রপ্তানিকারকরা এই সুবিধা পেয়ে আসছিলেন।