যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সৌদি আরবের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজ সামাজিক যোগ্যাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আজ বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপনে ট্রাম্প তার প্রথম মেয়াদে 'আব্রাহাম অ্যাকর্ডস' চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।
ট্রাম্প বলেন, 'সৌদি আরবে বেসামরিক পর্যায়ে পারমাণবিক কর্মসূচি চালু করতে চুক্তি হবে। তবে এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগ দেওয়ার ওপর।'