You have reached your daily news limit

Please log in to continue


‘প্রশ্নটা বিব্রতকর’ ডেইলি স্টারকে রাষ্ট্রপতি

পদত্যাগ সংক্রান্ত বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার একটি ব্যক্তিগত নম্বরে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে প্রায় দুই মিনিট কথা বলেন।

ফোনালাপে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে মুখ খোলেন।


পদত্যাগ করছেন কি না, জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন...প্রশ্নটা বিব্রতকর।’

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি।

বর্তমানে স্পিকার দেশের বাইরে অবস্থান করছেন। বিষয়টি জানালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, 'আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা। এটা আমার জানার কথা না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন