জামায়াতের এমপি গাজী নজরুলের এখন কী হবে, অতীত কী বলছে?
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গঠনতন্ত্রের ৬২নং ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করে দলটি।
দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের এমপি পদ থাকবে কি না, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। ছড়াচ্ছে গুঞ্জনের নানান ডালপালা। কেউ কেউ বলছেন, তার সংসদ সদস্য পদ থাকবে না। আবার কেউ কেউ দিচ্ছেন ভিন্নমত। জামায়াতের এই সদ্য বহিষ্কৃত এমপির ভাগ্যে আসলে কী রয়েছে, সেটিই এখন দেখার পালা।
বলা হচ্ছে, কোনো রাজনৈতিক দল থেকে ওই দলের কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলে তার এমপি পদ বাতিল বা শূন্য হবে না। যদিও সংবিধান বলছে, সংসদ সদস্য হিসেবে নিজ দল থেকে পদত্যাগ করলে কিংবা দলের বিপক্ষে ভোট দিলে ওই ব্যক্তির সংসদীয় আসনটি শূন্য হয়ে যাবে। সুতরাং দল থেকে বহিষ্কারের পর এমপি পদ হারানোর কোনো সাংবিধানিক বা স্বয়ংক্রিয় বিধান নেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বহিষ্কার
- সংসদ সদস্য