হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এলে অটো সাইলেন্ট হবে, আসছে নতুন ফিচার
বর্তমানে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ একটি অপরিহার্য প্ল্যাটফর্ম। শুধু বার্তা আদান-প্রদান নয়, ভয়েস ও ভিডিও কল, ছবি-ভিডিও শেয়ারিং, গুরুত্বপূর্ণ নথি পাঠানো এবং ব্যবসায়িক যোগাযোগেও এর ব্যবহার বেড়েছে। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে স্প্যাম কল, টেলিমার্কেটিং এবং সাইবার প্রতারকদের তৎপরতাও। অনেকেই অচেনা নম্বর থেকে বারবার কল পেয়ে বিরক্ত হন, আবার কেউ কেউ প্রতারণার শিকারও হন।
এই সমস্যা কমাতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘সাইলেন্স আননোন কলারস’ নামের একটি কার্যকর নিরাপত্তা ফিচার। এটি চালু থাকলে আপনার ফোনবুকে সংরক্ষিত নয় এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলেও ফোনে রিং বাজবে না। ফলে অপ্রয়োজনীয় বা সন্দেহজনক কলের কারণে আর বিরক্ত হতে হবে না।
তবে এই ফিচারের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, অচেনা নম্বরের কল সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় না। সেই কলের তথ্য হোয়াটসঅ্যাপের কলস ট্যাব এবং নোটিফিকেশন হিস্টরিতে সংরক্ষিত থাকে। ফলে পরে প্রয়োজন মনে হলে সহজেই নম্বরটি যাচাই করে কলব্যাক করা সম্ভব। অর্থাৎ, নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জরুরি কোনো কলও পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্প্যাম
- নতুন ফিচার
- ফোন কল
- হোয়াটসঅ্যাপ